ঢাকা |

গাজীপুরে সাংসদ ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

গাজীপুরে সাংসদ ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ছবির ক্যাপশন :
header 3_728

স্টাফ রিপোর্টার

দেশের বন্যাকবলিত এলাকায় জনসাধারণের সহায়তার লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ১ দিনের মূল বেতন (বেসিক স্যালারি) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার ১২ জুলাই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় গাজীপুরের ৫ সংসদ সদস্য তাদের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে দেয়ার সম্মতি প্রকাশ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই অর্থ সংগ্রহ করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে বলে সভায় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজের একমাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সম্মতি প্রকাশ করে সকলকে আহবান জানান। সাংসদের প্রস্তাব অনুযায়ী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দীন আইয়ুবী তাদের এক মাসের মুল বেতন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিতে সম্মতি প্রকাশ করেন। 
গাজীপুরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুর একটি বিশেষ জেলা হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ অবদান দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর থেকে তিন রোভার সদস্যের পদযাত্রা শুরু

গাজীপুর থেকে তিন রোভার সদস্যের পদযাত্রা শুরু