ঢাকা |

মিরপুরে দেয়ালধসের ঘটনায় নিহত বেড়ে ২

মিরপুরে দেয়ালধসের ঘটনায় নিহত বেড়ে ২ ছবির ক্যাপশন :
header 3_728
রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়ালধসের ঘটনায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দেয়ালধসের ঘটনাটি ঘটে।
এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তার পরিচয় জানা যায়নি। এ ছাড়া ঢামেক হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহত একজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি আরো জানান, ঢামেকে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫।
পরনে পুরাতন  ‍লুঙ্গি ও লাল চেক শার্ট রয়েছে। আহত নারীর নাম রাজিয়া বেগম (৫৫)। তিনি পায়ে আঘাত পেয়েছেন।
আহত নারীর ভাই দেলোয়ার হোসেন জানান, তার বোন মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় থাকেন। তিনি সেসময়ে টিসিবি মালামাল ক্রয়ের জন্য সে পথ দিয়ে যাচ্ছিলেন।
এসআই মনিরুল ইসলাম বলেন, ওই বাউন্ডারির পাশে টিসিবির পণ্যের জন্য কার্ডধারীরা লাইনে দাঁড়াতেন। আজও লোকজন দাঁড়ানো অবস্থায় এ ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, ভেঙে পড়লো সেতু-ঘরবাড়ি

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, ভেঙে পড়লো সেতু-ঘরবাড়ি