এস এম মিলন স্টাফ রিপোর্টার
৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম, এম সালাহউদ্দীন এর নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে।

অধিনায়ক সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ, সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জুলাই/২৬ মাসে ৩ এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ১১০(একশত দশ) টি মোবাইল এবং বিকাশ প্রতারণার ৩৮,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
মাননীয় অধিনায়ক মহোদয় অদ্য উদ্ধারকৃত মোবাইল ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।হারানো মোবাইল এবং বিকাশ প্রতারণার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক মহোদয় বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।
SobuzBanlgadesh
.jpg)