ঢাকা |

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ছবির ক্যাপশন :
header 3_728
তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তাদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা করার আর্থিক সক্ষমতা নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে।

জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণরাই আগামীর বাংলাদেশের মূল শক্তি

মন্ত্রী বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর সম্পদ হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এটি শুধু একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা হবে, যেখানে সমাজের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে।

চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব

অনুষ্ঠানের আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তারা তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—বাংলাদেশি — স্বরাষ্ট্রমন্ত্

সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—বাংলাদেশি — স্বরাষ্ট্রমন্ত্