রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা যুবদলের ৫১ নম্বর ওয়ার্ড শাখা।
রোববার (২০ সেপ্টেম্বর) উত্তরায় ৫১ নম্বর ওয়ার্ড উত্তরা পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ৫১ নম্বর ওয়ার্ড উত্তরা পশ্চিম থানা যুবদলের আহবায়ক মো. শাকিল আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।
মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় ৫১ নম্বর ওয়ার্ড উত্তরা পশ্চিম থানা যুবদলের আহবায়ক মো. শাকিল আহাম্মেদ বলেন, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। জনগণের জানমাল ও স্বাভাবিক চলাচল ব্যাহত হয়—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
সদস্য সচিব মোহাম্মদ হানিফ বলেন, আওয়ামী লীগের নামে কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বিক্ষোভ মিছিলটি ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
SobuzBanlgadesh
.jpg)