ঢাকা |

শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা ছবির ক্যাপশন :
header 3_728
নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। 

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক হিসেবে মো. শওকত হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাশেম আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে।


কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম

রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম