ঢাকা |

জনগণ নয়, জনপ্রতিনিধিরাই তাদের ঘরে যাবেন — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জনগণ নয়, জনপ্রতিনিধিরাই তাদের ঘরে যাবেন — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছবির ক্যাপশন :
header 3_728
জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার এবং এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনা কাছ থেকে জানার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

এর অংশ হিসেবে আজ ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের আমন্ত্রণে তাদের বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেবেন তিনি।

‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক সভা বা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করছেন। এক কাপ চায়ের আড্ডায় এলাকার মানুষের গল্প, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা শোনার পাশাপাশি তাদের পরামর্শও গ্রহণ করবেন তিনি।

জনপ্রতিনিধিই যাবেন জনগণের ঘরে

উদ্যোগটির অন্যতম বৈশিষ্ট্য হলো, জনপ্রতিনিধির কাছে জনগণকে আসতে হবে না; বরং জনপ্রতিনিধিই জনগণের ঘরে যাবেন।

ঢাকা-১৩ আসনের বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে নিজ বাসায় প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে আরও নিবিড় ও সরাসরি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা ও নাগরিক সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন দেখতে হবে, তাদের কথা শুনতে হবে।”

তিনি বলেন, ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও গভীর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক কাপ চায়ের আড্ডায় এমন অনেক কথা উঠে আসতে পারে, যা আনুষ্ঠানিক বৈঠকে বলা সম্ভব হয় না।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনি এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ তার কাছে গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ঢাকা-১৩-কে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

আলোচনায় থাকবে স্থানীয় বিভিন্ন সমস্যা

‘চায়ের আড্ডা’ কর্মসূচিতে প্রতিমন্ত্রী এলাকার নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থানসহ বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন।

একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোগ এবং নাগরিকদের বিভিন্ন প্রস্তাব সম্পর্কেও জানতে পারবেন তিনি।

উদ্যোগটির মাধ্যমে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে প্রচলিত দূরত্ব কমিয়ে সরাসরি যোগাযোগের একটি নতুন সংস্কৃতি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—বাংলাদেশি — স্বরাষ্ট্রমন্ত্

সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—বাংলাদেশি — স্বরাষ্ট্রমন্ত্