গাজী তাহের লিটন, ভোলা জেলা সংবাদদাতা
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকদের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার জুড়ে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসুচির আওতায় আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোলার ফেরীঘাটে জেলা প্রশাসন ও পূবালী ব্যাংক পিএলসির সমন্বিত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।
বিশেষ অতিথি ছিলেন: পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চল প্রধান ডিজিএম মোঃ মোশাহিদুল্লাহ্,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিন্দ্য মন্ডল, , ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার, পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার সহকারী মহা-ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস ও ভোলা সদর রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার সুফল রায়, ব্যাংক কর্মকর্তা মেহেদী হোসাইন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় ফেরীঘাট সড়কের পাশে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দেশী ও বিদেশী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন।
প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান বলেন:
সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ ও দায়বদ্ধতা থেকে ভোলার প্রধান সড়কসহ সর্বত্র বৃক্ষরোপণ করা হবে। সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মধ্যদিয়ে ফেরীঘাটসহ ভোলার প্রধান সড়ক আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি, ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার জুড়ে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে পূবালী ব্যাংক পিএলসির অংশগহণের প্রশংসা করেন।
পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চলের ডিজিএম মোঃ মোশাহিদুল্লাহ্্ বলেন, পূবালী ব্যাংক পিএলসি দ্বীপজেলা ভোলাসহ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া জনহিতকর সব কার্যক্রমেই পূবালী ব্যাংক সবসময় দেশ ও জনগণের পাশে রয়েছে। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে
তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে জেলা প্রশাসনের যেকোনো মানবিক ও সেবামূলক কার্যক্রমে পূবালী ব্যাংক পিএলসি সবসময় পাশে থাকবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন. তিনি।
পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার সহকারী মহা-ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস বলেন, সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে। ভোলা-ইলিশা সড়কে বৃক্ষরোপণের পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে এ বর্ষা মৌসুমেই বৃক্ষরোপণ করা হয়েছে। তাঁর মতে, সবুজ বনায়নে দ্বীপজেলা ভোলার প্রত্যেক মানুষকে এগিয়ে আসা উচিত।
বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণও এসময় বৃক্ষরোপণে অংশ নেন।
SobuzBanlgadesh
.jpg)