এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতি গ্রামের কৃষক মফিজ মোল্যা কে শ্বাসরোধে হত্যার ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। এ মামলায় তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০আগস্ট) দুপুরে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজ মোল্যার স্ত্রী। মশিয়ার রহমান ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।
বিষয়টি শনিবার (২৯আগস্ট) বিকালে দু’জনের মধ্যে ঝগড়া হলে এঘটনা ফাঁস হয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ফাতেমা বেগম ও মশিয়ার রহমান কে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই থানায় নিয়ে যাওয়া হয়।
শনিবার রাতে নিহত মফিজ মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জন কে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা নং ২৫-তাং ২৯-০৮-২৬ ইং।
পুলিশ সুত্রে জানা গেছে, ফাতেমা বেগম ও মশিয়ার রহমান কৃষক মফিজ মোল্যা কে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে এই হত্যাকন্ড ঘটায়। তিনি স্বামীর সঙ্গে বিরোধের জেরে মশিয়ার কে সাথে নিয়ে তার স্বামী কে হত্যা করে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন,নিহত মফিজ মোল্যার মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)