সিজান সিদ্দিকী,
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ পহেলা সেপ্টেম্বর সকাল ১০ টায় বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বদলগাছী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোসহ সকলের জন্য দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা, আদর্শ ও নীতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
আলোচনা সভায় এমপি ফজলে হুদা বলেন, " বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উপজলার সভাপতি হিসেবে, সংসদ সদস্য এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের দলে প্রতিষ্ঠাবার্ষিকী তার মানে কি, দল সুসংগঠিত করতে হবে। এখন উন্নয়নের কর্মসূচি চলছে, কি কি করেছি এবং কি কি পরিকল্পনা, সব হবে ইনশাল্লাহ্।
আমরা দেখেছি কারা আন্দোলন সংগ্রামে ছিল। যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিল, তারা এই ৫ বছরে মধ্যে অবশ্যই কোন না কোনভাবে মূল্যায়িত হবে। "
SobuzBanlgadesh
.jpg)