ঢাকা |

ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান নয় কেন, জানতে হাইকোর্টের রুল

ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান নয় কেন, জানতে হাইকোর্টের রুল ছবির ক্যাপশন : আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া
header 3_728
নিজস্ব প্রতিবেদক:

 রাজধানী ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন কেন দৃশ্যমান হচ্ছে না এবং এটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের দীর্ঘ শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া। তিনি রিটকারী সংগঠন আইন ও মানবাধিকার বিষয়ক সংস্থা ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা’র (মওসুস) চেয়ারম্যান।

মূলত ড্যাপের বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করতেই জনস্বার্থে এ রিট আবেদনটি করা হয়েছিল।

রিট আবেদনে সংবিধানের ২৭ অনুচ্ছেদের (আইনের দৃষ্টিতে সমতা) কথা উল্লেখ করে বলা হয়, রাজধানী ঢাকার পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগরায়ণের লক্ষ্যে ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) প্রণয়ন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় দৃশ্যমান নয়।

ড্যাপ বাস্তবায়িত না হওয়ায় নগরে জলাধার ও উন্মুক্ত স্থান দখল হচ্ছে এবং অপরিকল্পিত ভবন নির্মাণ বাড়ছে। এর ফলে মারাত্মক পরিবেশগত ভারসাম্যহীনতা ও অসহনীয় যানজটসহ নানা নাগরিক সংকট তীব্র হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া বলেন, “ড্যাপের কার্যকর বাস্তবায়ন কেবল কোনো সাধারণ নগর পরিকল্পনার বিষয় নয়; এটি নাগরিকদের মৌলিক অধিকার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বসবাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

হাইকোর্টের এই আদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বাড়বে এবং ঢাকার টেকসই ও পরিকল্পিত রূপান্তর ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্