ঢাকা |

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান ছবির ক্যাপশন :
header 3_728
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মাম রুটে আজ বুধবার ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান।

দেশটির বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি। 

এ দিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ বুধবার ফ্লাইট বাতিলের এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।

এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান