ঢাকা |

বিয়ে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

বিয়ে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা ছবির ক্যাপশন :
header 3_728

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়,
উপজেলার লক্ষ্মীপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মোঃ আসাদুল ইসলাম কুইনের ছেলে।

আরও জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে নিজ বাড়িতে আসে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত। আজ (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায়  তার চাচি সুজি বেগম নাস্তা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। নিচে নামিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, "পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে এবং অপমৃত্যু মামলা হয়েছে ।"

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ