এস এম মিলন স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নে আসন্ন নির্বাচন এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইউনিয়নবাসী ও সাধারণ জনগণের সঙ্গে এক বর্ধিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজি রেজাউল করিম পারভেজ সভাপতিত্বে ও নেতৃত্বে সর্বস্তরের এলাকাবাসী ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কাজী রেজাউল করিম পারভেজ দেখতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে একজন সৎ, পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে পারভেজ কাজীই ইউনিয়নের যোগ্য কাণ্ডারী।
আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন নড়াইল জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান জিয়া। তিনি তার বক্তব্যে আইনগত ও সামাজিক দৃষ্টিকোণ থেকে মাদকের কুফল তুলে ধরেন। তিনি বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, পুরো পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। সন্তানদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিটি পরিবার ও অভিভাবককে সচেতন ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ কাজী, মোঃ মোতালেব মোল্লা, মুজিবুর শেখ, রবিউল শেখ, লিটন শেখ, হায়দার কাজী, মোঃ শইব কাজী, মোঃ খান খাজা মিয়া, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ গফফার শেখ কাদু মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রবীণ অভিভাবকগণ তরুণ সমাজকে মাদকের অন্ধকার পথ থেকে দূরে রেখে খেলাধুলা ও শিক্ষামুখী করার কঠোর অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও শান্তিময় আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
SobuzBanlgadesh
.jpg)