ঢাকা |

উত্তরায় তারবিয়াহ ইন্টারন্যাশনাল তাহফিয একাডেমির উদ্বোধন

উত্তরায় তারবিয়াহ ইন্টারন্যাশনাল তাহফিয একাডেমির উদ্বোধন ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান 

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তারবিয়াহ ইন্টারন্যাশনাল তাহফিয একাডেমি’। কুরআন হিফযের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

গতকাল উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে অবস্থিত একাডেমির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর মনযুর মাহমুদ। তারবিয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নাবিল যুনায়েদ সিডনির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল রায়হানুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধেও সমৃদ্ধ করতে হবে। কুরআন হিফযের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা তারবিয়াহ ইন্টারন্যাশনাল তাহফিয একাডেমির এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর

নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর