ঢাকা |

বোরহানউদ্দিনের সাচড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনের সাচড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
বোরহানউদ্দিন প্রতিনিধি: মো: ফারহান 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূল এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী মো. আল আমিন, বিএনপি নেতা রুহুল আমিন মোল্লা, বাহার চৌধুরী, আসাদুজ্জামান অভি ও সুপার মাওলানা ইদ্রিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আনসার সদস্য, বিডি ক্লিনের সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাচড়া ইউনিয়নকে মাদকমুক্ত করা, নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তাঁরা।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের নেতৃত্বে স্থানীয় কাচারী হাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশক নিধনে স্প্রে করা হয়। কর্মসূচিতে অতিথিদের পাশাপাশি ইউপি সদস্য, বিডি ক্লিনের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় চৌকিদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর

নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর