ঢাকা |

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন :
header 3_728

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। পরিবারগুলোতে সন্তানকে ডাক্তার, প্রকৌশলী বা সরকারি চাকরিজীবী করার মানসিকতা থাকলেও খেলোয়াড় করার চিন্তা কম থাকে, কিন্তু সরকার অন্যান্য পেশার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করতে চায়। এলক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে দেশের ৩০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে নিয়মিত সরকারি ক্রীড়া ভাতা প্রদান করছে।

আজ নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তৃণমূলে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা তুলে ধরে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাইকৃত ৪০ জনকে বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তি করা হয়েছে, যাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। এবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয়েছে, যেখানে প্রায় ৯ লাখ কিশোর ও ৭ লাখ কিশোরীসহ মোট ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে ।

ক্রীড়াবিদদের কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের অনুমোদন পাওয়া গেছে এবং ক্যাবিনেটে পাসের পর নিয়োগ পরীক্ষা শুরু হবে, যেখানে প্রাক্তন খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে । পাশাপাশি নওগাঁ জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধাসহ আধুনিকায়ন করা হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সকল জরাজীর্ণ জেলা স্টেডিয়ামগুলো সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির অংশ হিসেবে ইতোমধ্যে ৩৭টি জেলা থেকে ৫৫৩টি মাঠের তথ্য পাওয়া গেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে ১ হাজারটি ইউনিয়নভিত্তিক মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, মো. মোস্তাফিজুর রহমান, ও ইকরামুল বারী টিপু; পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ এনামুল হক।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে -যুব ও

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে -যুব ও