ঢাকা |

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার ছবির ক্যাপশন :
header 3_728

এইচ এম মাহমুদ হাসান

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার ঝুঁকিকে (৫৮) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার মারসাদ আক্তার ঝুঁকির স্বামী সাজেদুল করিম। তার পিতা মৃত গোলাম মোস্তফা। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা এলাকায়। তিনি উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার মারসাদ আক্তার ঝুঁকি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-মিলনায়তন সম্পাদকিকা ও সহ-সভাপতি ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ শাখাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
হাসপাতালে সেবার মান বাড়াতে শিক্ষার্থীদের  ‘হেলথ ভলান্টিয়ার’

হাসপাতালে সেবার মান বাড়াতে শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’