ঢাকা |

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ছবির ক্যাপশন :
header 3_728

এইচ এম মাহমুদ হাসান 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ওমর ছানি (২৭) গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওমর ছানিকে গ্রেফতার করে। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ১৬৮ নম্বর রোডের মধুমিতা এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাজী মোহাম্মদ মহিউদ্দিন এবং মায়ের নাম সামছুর নাহার।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার