ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
সাক্ষাতের শুরুতে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য জাইকা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। তিনি সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
জাইকা প্রতিনিধি দলের প্রধান Mr. Tomohide Ichiguchi বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও জাপান বাংলাদেশে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে চলমান একটি প্রকল্পের কথাও তুলে ধরেন জনপ্রশাসন উপদেষ্টা। তিনি বলেন, কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে তাদের দক্ষতা ও কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
এ সময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করে। বৈঠকের শেষে জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপদেষ্টা বলেন, অর্থনৈতিকভাবে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যাত্রায় জাপান গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা স

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা স