ঢাকা | বঙ্গাব্দ

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা ছবির ক্যাপশন : সিরাজগঞ্জের শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় টাস্কফোর্সের অভিযান। সংগৃহীত ছবি
header 3_728
সিরাজগঞ্জে জামায়াতের এক নেতার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে টাস্কফোর্সের সদস্যরা। সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়।
ওই কারখানার মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই ইউনিয়ন জামায়াতের আমির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো। অথচ প্রস্তুতকারীর জায়গায় নজরুল ইসলামের কম্পানির নাম লেখা ছিল। এ ছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করতেন না। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করতেন।
পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা ছিল না। এসব অভিযোগের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানকালে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা স

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা স