ঢাকা |

তুরাগের ভাটুলিয়া দাখিল মাদরাসা পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

তুরাগের ভাটুলিয়া দাখিল মাদরাসা পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়, ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল'২৬ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আল আমিন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি ।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত  সুপার রাবিয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ ছাদেক হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল বারিক, অভিভাবক সদস্য হাজী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, হারুন অর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম, নাজিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

স্টাফ রিপোর্টারঃ এইচ এম মাহমুদ হাসান 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা