ঢাকা |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পিয়ানো নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পিয়ানো নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
নিজস্ব প্রতিবেদক:

প্রফেশনাল ইনস্টিটিউট এসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটি (PIANU)-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পিয়ানো’র নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কামাল হোসেনের নেতৃত্বে পিয়ানো'র নেতৃবৃন্দ দেশের প্রফেশনাল ইনস্টিটিউটগুলোর সার্বিক অবস্থা, দীর্ঘদিনের সেশনজট নিরসন এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

একই সঙ্গে প্রফেশনাল কোর্সগুলোর মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপাচার্যের কাছে তুলে ধরা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ  মনোযোগ সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

 এ সময় তিনি জানান, আগামী ২১ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভায় পিয়ানো’র সভাপতি সহ দুইজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

পিয়ানো’র নবগঠিত কমিটির এই উদ্যোগকে প্রফেশনাল শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ সদস্যদের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রফেশনাল শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পিয়ানো’র নবগঠিত কমিটির সভাপতি ও বিআইএসটি গাজীপুর এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মো. দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি অধ্যাপক মো. মামুন অর রশিদ (ভর্তি ও কারিকুলাম) ও ড. শাখাওয়াত হোসেন (পরীক্ষা), সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম লিখন, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন, অর্থ সম্পাদক সুলতান মো. সালাহউদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রচার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা সুপ্তা এবং ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা