ঢাকা |

শহীদ ক্যাডেট একাডেমি টঙ্গীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান

শহীদ ক্যাডেট একাডেমি টঙ্গীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
এইচ এম মাহমুদ হাসান - গাজীপুর 

 গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শহীদ ক্যাডেট একাডেমি টঙ্গী শাখায় অনুষ্ঠিত হয়ে গেল ‘দ্যা স্টুডেন্টস এডুকেশন স্কলারশিপ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

শহীদ ক্যাডেট একাডেমি টঙ্গী শাখার প্রধান নির্বাহী বিউটি আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, কামারপাড়া তুরাগ শাখার প্রিন্সিপাল ড. মোহাম্মদ এমদাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বাঁধন।


অনুষ্ঠানে প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রায় দুই শতাধিক অভিভাবকের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. এমদাদ হোসেন বলেন, করোনা পরবর্তী সময় ও সাম্প্রতিক পরিবর্তনের কারণে শিশুদের মানসিক ও আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে তাদের সঙ্গে দক্ষতার সঙ্গে আচরণ করা জরুরি।

 তিনি বলেন, “শুধু বাবা-মায়ের পক্ষে সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব নয়; বরং বাবা-মা, শিক্ষক ও সন্তানের সমন্বিত প্রচেষ্টায়ই একজন শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব। তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ. পি. জে. আবদুল কালামের উদ্ধৃতি দিয়ে বলেন, “আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখিনি।

তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানের শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধব সম্পর্কে সচেতন থাকা।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী বিউটি আক্তার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশে অভিভাবকদের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, একজন সন্তানকে মানুষ করতে মায়ের অবদান অপরিসীম, যা কোনোভাবেই অর্থ দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। এ সময় তিনি সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। 
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভলিবল কে দর্শক প্রিয় খেলা করার জন্য সরকারী মেগা পরিকল্পনা ব্

ভলিবল কে দর্শক প্রিয় খেলা করার জন্য সরকারী মেগা পরিকল্পনা ব্