ঢাকা |

নড়াইলের লোহাগড়ায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন :
header 3_728

এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়ার আলা মুন্সীর মোড় থেকে একজন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় একজন অজ্ঞাত বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ এবং স্হানীয় মিলে অসুস্থ ওই 
বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই অজ্ঞাত মহিলাকে মৃত ঘোষণা করেন। এরপর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধা মহিলার বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি প্রায় ২/৩ মাস ধরে আলা মুন্সীর মোড় এলাকায় বিভিন্ন দোকান ঘরের বারান্দায় থেকে জীবনযাপন করে আসছিল। গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্ত শেষে পরিচয় সনাক্ত না আনজুমানে মহিদুল এর মাধ্যমে তাকে দাফন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শন

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শন