ঢাকা |

গাজীপুরে গার্মেন্টসকর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার

গাজীপুরে গার্মেন্টসকর্মীর বস্তাবন্দী লাশ  উদ্ধার ছবির ক্যাপশন :
header 3_728
গাজীপুরে গার্মেন্টসকর্মীর বস্তাবন্দী লাশ  উদ্ধার 

এস এম আসাদুজ্জামান মিলন,  গাজীপুর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানার বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে  রোববার ৪ মে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মমতাজ আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ফাইজা গার্মেন্টস এর অপজিট থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মমতাজ আক্তার কুড়িগ্রাম জেলার রৌমারী
থানার কাইজা গ্রামের আয়নাল হকের মেয়ে। সে
স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে কোনাবাড়ী থানাধীন বাইমাইল মকছেদের বাসায় ভাড়া থেকে 
স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী আনোয়ার হোসেন ট্রাকের 
হেলপারে কাজ করতেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই রাত সাড়ে ১২ টার সময় ওই গার্মেন্টসকর্মীর স্বামী আনোয়ার হোসেন বস্তায় করে কিছু একটা নিয়ে যাচ্ছিল। তখন স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসাবাদ করলে সে বস্তা রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্