ঢাকা |

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দিয়েছে জিএমপি

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দিয়েছে জিএমপি ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। 
আজ বুধবার ১৩ মে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, জিএমপি-কোনাবাড়ী থানার মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার। জিএমপি-সদর থানার বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার। জিএমপি কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার।
এসকল ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ডিসি(ক্রাইম) নর্থ, এসি(ক্রাইম)-সদর জোন, ওসি সদর, ওসি-কোনাবাড়ি, ওসি-কাশিমপুরসহ অন্যান্য পুলিশ অফিসারগণ তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত হন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয় পুরস্কার প্রদান করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাদের পুরস

আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাদের পুরস