এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকা থেকে বৃহস্পতিবার ১৪ মে সকালে একটি নির্মানাধীন ভবন থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারুক হোসেন (৩৭)। সে ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সে ওই ভবনের মালিক বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মরকুন এলাকায় একটি নির্মানাধীন ভবনের ৬তলায় একজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ফারুক হোসেনসহ আরও চার ভাই ওই ভবনের মালিক। তিনি ওই ভবনের নির্মান কাজের দেখাশোনা তদারকি করছিলেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত ফারক ওই নির্মানাধীন ভবমের মালিক ছিলেন। সে ছাড়াও তার আরও চার ভাই ওই ভবনের মালিক। বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
SobuzBanlgadesh
.jpg)