স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকায় ১২ বছরের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম কোরবানি আলী। সে ওই এলাকার শফিকুলের বাড়ীতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। আজ বুধবার ২৪ জুন বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও তাদের গাড়ীকে ধাওয়া করে কোরবান আলীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে একটি প্রভাবশালী মহল।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে ওই অটোরিকশা চালক ওই বাক প্রতিবন্ধীকে ধর্ষনের চেষ্টা চালায়। পরে বাড়ীর আশেপাশের ঘরের লোকজন বিষয়টি দেখে ফেললে কোরবান আলীকে হাতেনাতে ধরে ফেলে। পরে বিষয়টি বাড়ীওয়ালা শফিকুল ইসলাম জানতে পেরে স্থানীয় ভাবে মীমাংসা করে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এব্যাপারে ওখানে কয়েকজন যুবক বাধা দিলে পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে শফিকুলকে গণধোলাই দেয়। পরে বাড়ীর মালিক শফিকুল গণধোলাইয়ের মুখে তিনি একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তীতে বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয় ব্যক্তিবর্গ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে কোনাবাড়ী মেট্রো থানার (উপ-পরিদর্শক) এসআই হামিদসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত কুরবান আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রভাবশালী একটি মহলের পাঁয়তারায় পুলিশের গাড়ি ধাওয়া করে এবং পুলিশ ভ্যান থেকে অভিযুক্তকে নামিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।
কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ জানায়, অভিযুক্ত অটোচালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)