বিএনএস সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
এইচ এম মাহমুদ হাসান
রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৯) অভিষেক অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে’ ২০২৬) বিএনএস সেন্টার বাফেট লাউঞ্জ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ আনিসুর রহমান ভূইয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি উত্তরা জোনের সভাপতি মোঃ হেলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি উত্তরা জোনের সাধারণ সম্পাদক মোঃ জেহাদুল ইসলাম পরশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম দর্জি এবং বিএনএস সেন্টার ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
এসময় নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান পাঠান। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আসাদুর রহমান বাদল, মোঃ খোকন ফকির ও মোঃ মোকাদ্দেমুল ইসলাম লিটন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাজির হোসেন মৃধা, এম.এ সাদেক ভূইয়া আনন্দ ও মোঃ রুবেল খান।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সেন্টু ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মামুন, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল কাওছার মিলন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মোঃ মারুফ হাসান এবং আপ্যায়ন সম্পাদক মোঃ মোত্তাছির মিয়া।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ টিটু খান, মোঃ মোখলেসুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ হাফিজুল হাওলাদার ও মোঃ মামুন সরকার।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনএস সেন্টারের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আগামীর সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
SobuzBanlgadesh
.jpg)