এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে বাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা শনিবার ১৬ মে পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, গাজীপুরসহ গাজীপুরস্থ পরিবহণ মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠ রাখা, অতিরিক্ত ভাড়া আদায় না করা , যানজট নিরসন ও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
SobuzBanlgadesh
.jpg)