ঢাকা |

গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাধারণ মুসল্লি ও স্থানীয় নাগরিকদের সাথে বিশেষ মতবিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া।

আজ শুক্রবার ২২ মে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে আন্তরিক কুশলাদি বিনিময় করেন এবং আসন্ন ঈদের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

মতবিনিময় কালে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, ঘরমুখো মানুষের মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া কোরবানির পশু জবাই, পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং চামড়া শিল্পের সুরক্ষায় দ্রুত লবণ নিশ্চিতকরণের বিষয়েও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন: “ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় কোরবানি করার পাশাপাশি আমাদের পরিবেশের পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে।"

তিনি সরকারি নির্দেশনা পুরোপুরি মেনে, যত্রতত্র পশুর বর্জ্য না ফেলে পরিবেশের ক্ষতি না করে যথাযথ উপায়ে দ্রুত বর্জ্য অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। মতবিনিময়কালে মসজিদের খতিব, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই জনমুখী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ঈদ উদযাপনে প্রশাসনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান