ঢাকা |

নড়াইলের লোহাগড়ায় ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায়  ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
নড়াইলের লোহাগড়ায়  ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

এস এম মিলন স্টাফ রিপোর্টার:


মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ২৩ মে লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ) দুপুরে লোহাগড়ার সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সিদ্দিকুর রহমান, রইস উদ্দিন টিপু। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সাংবাদিক জহুরুল হক মিলু,  এস এম মিলন, ওবায়দুর রহমান, 
শরিফুজ্জামান, মনির খান,রাশেদ রাসু, পিকুল আলম, আজিজুর বিশ্বাসসহ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার 
৫৫ বছর পেরিয়ে গেলেও লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি জোটে নাই। গণকবরগুলো সংরক্ষিত করা হয় নাই। তাঁদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিসৌধ। এ বিষয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আশু সহযোগিতা কামনা করেন।


স্মরণসভায় গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাম কিবরিয়া মোল্যা।

এসময় স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান