ঢাকা |

হাম প্রতিরোধ সচেতনতায় ছাত্রদলের লিফলেট বিতরণ

হাম প্রতিরোধ সচেতনতায় ছাত্রদলের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
শিশুদের হাম (Measles) প্রতিরোধে টিকাদান কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল।

শনিবার (২৩ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরহাম শাদমান চৌধুরী। এসময় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা হাসিবুর রহমান সিয়াম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় পথচারী, অভিভাবক, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে হাম প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে টিকাদান সম্পন্ন করার বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরহাম শাদমান চৌধুরী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা গেলে শিশুদের এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব। জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মধ্যে ইতিবাচক স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে ছাত্রদলের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একটি সুস্থ ও হামমুক্ত বাংলাদেশ গঠনে শুধু সরকারি উদ্যোগই নয়, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। শিশুস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম সেই লক্ষ্য অর্জনেরই একটি ক্ষুদ্র প্রচেষ্টা।



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

মহাসড়কের পাশে কোন অবস্থাতেই পশুর হাট বাজার ও অবৈধ স্থাপনা ব

মহাসড়কের পাশে কোন অবস্থাতেই পশুর হাট বাজার ও অবৈধ স্থাপনা ব