ঢাকা |

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদারকরণ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি সচেতনতামূলক র‍্যালী বের হয়।
র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। 

এসময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, , উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম সহ  প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাংবাদিকরা র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। 

র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 
এ সময় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশেপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং ডেঙ্গু মশার সম্ভাব্য লার্ভা জন্মানোর স্থানগুলো পরিস্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস