ঢাকা |

রেলওয়ে মহাপরিচালককে ডুয়েট ভিসির চিঠি জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগ

রেলওয়ে মহাপরিচালককে ডুয়েট ভিসির চিঠি  জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগ ছবির ক্যাপশন :
header 3_728


স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ 

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জয়দেবপুর জংশন হয়ে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করেছেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। মঙ্গলবার ৯ জুন বাংলাদেশ রেলওয়ের নিকট জয়দেবপুর জংশন হয়ে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুরোধ জানিয়ে এই পত্র প্রেরণ করা হয়।
বর্তমানে জয়দেবপুর জংশন হয়ে প্রতিদিন ৩২ জোড়া ট্রেন চলাচল করে। দেশের অন্যতম শীর্ষ একটি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) জয়দেবপুর জংশনের অদূরেই অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে যাতায়াত করেন। কিন্তু জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় অনেক শিক্ষার্থীকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে পুনরায় গাজীপুর আসতে হয়। ফলে শিক্ষার্থীদের সময়, অর্থ ও ভোগান্তির পাশাপাশি বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঝুঁকি ও দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। শুধু তাই  শিল্প সমৃদ্ধ গাজীপুর জেলায় প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা আসেন কিন্তু জয়দেবপুর জংশনে না থামার কারনে সকলকে ঢাকা গিয়ে আবার জয়দেবপুর আসতে হয়। 
উপাচার্য বিভিন্ন মাধ্যম থেকে উপর্যুক্ত বিষয়টি সম্পর্কে অবগত হন এবং বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উপাচার্য জয়দেবপুর জংশন হয়ে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি