ঢাকা |

নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: সিজান সিদ্দিকী, 

নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৪ জুলাই) শনিবার সকাল ১১ টায় বদলগাছী অডিটোরিয়ামে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রাজশাহী রেঞ্জ জনাব মোহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও ইতিহাসের অধ্যাপক ড. হারুন অর রশিদ, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন, পুলিশের কয়েকজন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাটিতে বদলগাছীকে কিভাবে মাদকমুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা, প্রয়োজনীয় পদক্ষেপ এবং মাদকমুক্ত করতে সেখানে উপস্থিত মানুষের মতামত শোনা হয়। আরও আলোচনা করা হয় কিভাবে অভিভাবকরা তাদের বাচ্চাদের মাদক এবং সমাজের খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে ধ্বসে যাওয়া রাস্তা পরিদর্শন

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরে ধ্বসে যাওয়া রাস্তা পরিদর্শন