ঢাকা |

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ বৃদ্ধা নিহত

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ বৃদ্ধা নিহত ছবির ক্যাপশন :
header 3_728
সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ রবিবার(১৪ জুন) দুপুরে উপজেলার মডেল থানার সামনে নতুন ব্রীজ রোডে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে।নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিমুদ্দিনের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়,
শামসুন্নাহার বদলগাছীতে তার মেয়ের  বাড়ি থেকে ছেলে সারমাদুল রহমানের মোটরসাইকেলে করে নিজ বাড়ি মহাদেবপুরে ফিরছিলেন। বিকেল ৪টার দিকে তারা ডাকবাংলো ফিডার সড়ক থেকে মূল সড়কে উঠতে গেলে জয়পুরহাটগামী একটি ধানবোঝাই ছয় চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২১৫৯) মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শামসুন্নাহার সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আঘাতের তীব্রতায় তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, "দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পলাতক ট্রাকচালককে শনাক্ত এবং আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।"

পথচারীদের অভিযোগ, 
“বদলগাছী থানার সামনের এই সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। গুরুত্বপূর্ণ এই স্থানে কোনো গতিরোধক (স্পিড ব্রেকার) বা জেব্রা ক্রসিং না থাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পথচারীদের।”


স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
"এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের নাকের ডগায় কোনো গতিরোধক বা জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা হচ্ছে না। আমরা অবিলম্বে এই স্থানে গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি, যেন আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরে না যায়।"

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্

গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্