ঢাকা |

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর গুজব, প্রকৃত ঘটনায় দুইজন গ্রেপ্তার: পুলিশ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর গুজব, প্রকৃত ঘটনায় দুইজন গ্রেপ্তার: পুলিশ ছবির ক্যাপশন :
header 3_728

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং সেখানে কোনো হিন্দু সম্প্রদায়ের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর গ্রামে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদ শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) আহত হন।

ঘটনার পর কালিয়া থানা পুলিশ তদন্ত ও অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিপু বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করে। গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণ