ঢাকা | বঙ্গাব্দ

বদলগাছীতে অনগ্রসর ১০০ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট

বদলগাছীতে অনগ্রসর ১০০ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর পরিবারের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল এবং ছাগলের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন” শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মাহফুজার রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, "সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাগল পালন একটি সহজ ও লাভজনক উদ্যোগ, সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এটি পরিবারের আয় বাড়াতে সহায়ক হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, "সরকার সমতলের ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষের উন্নয়নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিজেদের উদ্যোগে আয় বাড়ানোর সুযোগ পাবে এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুফলভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর পরিবারগুলোর আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং পশুপালনের মাধ্যমে তাদের টেকসই জীবিকা গড়ে তুলতে সহায়তা করা। এ জন্য ছাগল বিতরণের পাশাপাশি উপকারভোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠান শেষে সুফলভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ছাগল ও ফ্লোরম্যাট তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, এই উদ্যোগ তাদের পরিবারের আয়ের উৎস হিসেবে কাজ করবে।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: সিজান সিদ্দিকী

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

বদলগাছীতে অনগ্রসর ১০০ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী পরিবার পেল ছাগল ও ফ্

বদলগাছীতে অনগ্রসর ১০০ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী পরিবার পেল ছাগল ও ফ্