সিজান সিদ্দিকী,
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
শ্রাবণের শেষ আর ভাদ্রের শুরুতে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গেই নওগাঁর বদলগাছীতে পুরোদমে শুরু হয়েছে রোপা আমন ধান রোপণের উৎসব। উপজেলার মাঠগুলো এখন কৃষকদের কর্মমুখরতায় চঞ্চল। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রত্যুষ থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদীপ্ত হাসিতে জমি প্রস্তুত ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়,
বদলগাছীর আটটি ইউনিয়নে রোপা আমনে ধান চাষের জন্য চাষযোগ্য জমি বর্তমানে ১৪ হাজার ৪ শত ৯৫ হেক্টর। তবে এর মধ্যে প্রায় ১৩ হাজার ৭ শত ৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাকি কিছু জমিগুলোতে এখনো আউশের ধান কাঁটা হয়নি। আউশের এগুলো ধান কাঁটার পর শীঘ্রই সেখানে রোপা আমনের ধান লাগানো হবে। সব ঠিক থাকলে এবার এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে। এবং গত সপ্তাহের টানা বর্ষণে খরা কাটিয়ে ধান রোপণের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে। অধিকাংশ মাঠে উন্নত জাতের ব্রি-ধান, স্বর্ণা, কাটারিভোগ ও সুগন্ধি জাতের চারা রোপণ করা হচ্ছে।
কোলা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, "প্রথম দিকে বৃষ্টির অভাবে জমিতে সেচ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে এখন বৃষ্টিতে সেই সংকট কেটে গেছে। এখন দিন-রাত পরিশ্রম করে চারা রোপণের কাজ শেষ করছি।"
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, "বর্তমান মাঠের অবস্থা খুবই ভালো। এবার সময় মতো বৃষ্টিপাতের ফলে আমন ধানটা সঠিক সময়ে লাগানো হয়েছে। এবং কৃষকরা সার'সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সঠিক সময়ে পাওয়ায় আমরা ৯৫% জমিতে আমন ধান লাগাতে সক্ষম হয়েছি। বাঁকি ৫% জমিতে এখনো আউশ ধান রয়েছে, সেগুলো কৃষকরা শীঘ্রই কেঁটে সেখানে রোপা আমন লাগাবে।
SobuzBanlgadesh
.jpg)