ঢাকা |

ভোলায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের মাতম

ভোলায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের মাতম ছবির ক্যাপশন :
header 3_728

গাজী তাহের লিটন, স্টাফ রিপোর্টার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহা (৮) ও তানহা আক্তার (৯) নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাহা স্থানীয় বাসিন্দা মো. শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাহা ও তানহা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে তানহাকে পানিতে ভেসে উঠতে দেখা যায়। অন্যদিকে, মাহার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন ও নিকটাত্মীয়রা।

দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অল্প বয়সে দুই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে নেমে এসেছে গভীর শোক

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেম

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেম