ঢাকা |

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সেক্টর অডিটোরিয়ামে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোসাইটির স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. খালেদুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আয়োজকরা জানান, হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক। এ রোগে আক্রান্ত অনেকের শরীরে দীর্ঘদিন কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে পরীক্ষা না করানো পর্যন্ত সংক্রমণ সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে হেপাটাইটিস বি-এর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি ক্যাম্পে অংশ নেওয়া শতাধিক মানুষের বিনামূল্যে হেপাটাইটিস বি-এর এইচবিএসএজি (HBsAg) স্ক্রিনিং পরীক্ষা করা হয়।

আয়োজকরা জানান, সাধারণত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ পরীক্ষা করাতে সর্বনিম্ন ৫০০ টাকা খরচ হয়। অন্যদিকে টিকাসহ আনুমানিক ব্যয় দাঁড়ায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ ক্যাম্পে স্ক্রিনিং পরীক্ষায় নেগেটিভ আসা ব্যক্তিদের জন্য মাত্র ৫৫৫ টাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের টিকা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা আরও বলেন, এ কর্মসূচিতে টিকার চারটি ডোজ নেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথম ডোজের পর এক মাসে দ্বিতীয় ডোজ, দুই মাসে তৃতীয় ডোজ এবং এক বছর পর বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে একসঙ্গে পুরো অর্থ পরিশোধ করতে হবে না; প্রতিটি ডোজ নেওয়ার সময় শুধু সেই ডোজের মূল্য পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া কর্মব্যস্ততার কারণে অনেকেই টিকার পরবর্তী ডোজ নেওয়ার নির্ধারিত তারিখ ভুলে যান। এ সমস্যা সমাধানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষে হেলথ এইড নিবন্ধিত ব্যক্তিদের সঙ্গে নির্ধারিত সময়ে যোগাযোগ করবে। পাশাপাশি সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে টিকা নেওয়ার ব্যবস্থাও থাকবে।

সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. খালেদুর রহমান বলেন, “হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক। নিজে সচেতন হওয়া এবং পরিবারকে সুরক্ষিত রাখার মাধ্যমেই আমরা একটি স্বাস্থ্যসম্মত ও রোগমুক্ত সেক্টর ১২ গড়ে তুলতে পারি। এ লক্ষ্যেই আমাদের এ যৌথ প্রয়াস।

সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “এটি এমন এক নীরব ঘাতক, যা পরীক্ষা না করা পর্যন্ত বোঝার উপায় নেই যে আমরা আক্রান্ত কি না। সবাই সচেতন হয়ে এগিয়ে এলেই আমাদের এ আয়োজন সার্থক হবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু বলেন, সময়ের অভাব কিংবা অসচেতনতার কারণে অনেকেই প্রথম ডোজ নেওয়ার পর পরবর্তী ডোজগুলোর কথা ভুলে যান। সেক্টরবাসীর এ ভোগান্তি দূর করতে ইনসেপ্টার সহযোগিতায় হেলথ এইড সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এ সেবার ব্যবস্থা করেছি, যাতে প্রতিটি পরিবার সুরক্ষিত থাকতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক নাহিদা বেগম, নির্বাহী সদস্য মো. সুজন আলী এবং হেলথ এইডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাবুল রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেক্টরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হেপাটাইটিস বি সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং রোগ প্রতিরোধে সাধারণ মানুষ আরও সচেতন হবেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেম

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেম