ঢাকা |

রাজশাহীতে শুরু হলো ফল ও আম মেলা

রাজশাহীতে শুরু হলো ফল ও আম মেলা ছবির ক্যাপশন :
header 3_728

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (প্রথম সংশোধিত)’ এর অর্থায়নে শুরু হয়েছে ফল ও আম মেলা-২০২৬। বুধবার সকালে নগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর আম দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।


তিনি আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের জন্য নতুন প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানার সুযোগও সৃষ্টি হবে।

বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম

চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম