ঢাকা |

বর্তমান সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে - বাউবি প্রো-উপাচার্য

বর্তমান সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে - বাউবি প্রো-উপাচার্য ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার

বর্তমান সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসা প্রযুক্তির বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির মধ্যে যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রম পরিচালনার সম্ভাবনাও রয়েছে।

 এ ধরনের উদ্যোগের মাধ্যমে চিকিৎসা প্রযুক্তি শিক্ষার প্রসারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।চিকিৎসকদের আল্ট্রাসোনোগ্রাফিতে দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে ব্যবহারিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাজধানীর পান্থপথ-গ্রীন রোড সিগন্যালে প্রতিষ্ঠিত ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি (Westfield Ultrasound Academy)-এর উদ্যোগে গত রবিবার গুডলাক সেন্টারে অবস্থিত ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমিতে একটি বিশেষ হ্যান্ডস-অন আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজিস্ট ডা. তাজকেরা সুলতানা চৌধুরী ও বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।

ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি শুধুমাত্র এমবিবিএস ও ইন্টার্ন চিকিৎসকদের আল্ট্রাসোনোগ্রাফিতে আত্মবিশ্বাসী ও দক্ষ করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। চিকিৎসকদের অভিজ্ঞতা ও প্রয়োজন অনুযায়ী এখানে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
একাডেমির ফাউন্ডেশন কোর্স হিসেবে Certificate Course in Medical Ultrasound (CMU) এবং Diploma in Medical Ultrasound (DMU) পরিচালিত হয়। এসব কোর্সে আল্ট্রাসাউন্ডের মৌলিক পদার্থবিজ্ঞান, অ্যাবডোমিনাল স্ক্যানিং, অবস্টেট্রিক্স ও গাইনোকোলজিক্যাল আল্ট্রাসোনোগ্রাফির তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়, যা একজন চিকিৎসককে স্বাধীনভাবে আল্ট্রাসাউন্ড চর্চায় আত্মবিশ্বাসী করে তোলে।

এছাড়া TVS, Congenital Anomalies, Echocardiography এবং Vascular Doppler Ultrasound-এর মতো বিশেষায়িত বিষয়ের ওপর উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। ব্যস্ত চিকিৎসক ও ইন্টার্নদের জন্য এক ও দুই দিনব্যাপী নিবিড় হ্যান্ডস-অন প্র্যাকটিক্যাল ওয়ার্কশপও নিয়মিত আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির অন্যতম বৈশিষ্ট্য হলো শতভাগ হ্যান্ডস-অন প্রশিক্ষণ, যেখানে অংশগ্রহণকারী চিকিৎসকরা আধুনিক 4D আল্ট্রাসাউন্ড মেশিনে বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তব রোগীর ওপর স্ক্যানিং অনুশীলনের সুযোগ পান। এছাড়া দেশের খ্যাতিমান সনোলজিস্টদের মেন্টরশিপ এবং সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর সমন্বয়ে ছোট ব্যাচ পরিচালনার মাধ্যমে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ব্যক্তিগতভাবে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেফ্রোলজিস্ট ডা. মোস্তাফিজুর রহমান (পিএইচডি), নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতেমা এবং ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফজলে বারী সোহেল। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক কমিটি কর্মশালার আয়োজন করে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

নড়াইলে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু