এইচ এম মাহমুদ হাসান
সরকারের রাজনীতি ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স স্টুডেন্টস অ্যাসেম্বলি (জিপিএসএ) ‘ছায়া সংসদ’ গঠন করেছে।
গত শনিবার ১৫ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কাঠামোর ঘোষণা দেওয়ার পাশাপাশি পূর্ণাঙ্গ সদস্য তালিকাও প্রকাশ করা হয়।
ঘোষিত কাঠামো অনুযায়ী, ছায়া সংসদের স্পিকার (সভাপতি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তালহা বিন রেদওয়ান। ক্যাবিনেট/নির্বাহী কাঠামোর সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ । এ ছাড়া চিফ হুইপ হিসেবে রাজিব আল আরাফাত, হুইপ হিসেবে রিফাতুজ্জামান রিফাত ও বিরোধী চিফ হুইপ হিসেবে সাফায়েত গাজী দায়িত্ব পেয়েছেন।
ছায়া সংসদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন মোট ৪৪ জন সম্পাদক। এর মধ্যে স্বরাষ্ট্র ও নিরাপত্তায় নজরুল ইসলাম, পররাষ্ট্রে আবু কাউসার মনি, আইন ও বিচারে শিপার মাহমুদ, পরিকল্পনায় জুবায়ের আহমেদ, জনপ্রশাসনে ইব্রাহিম খলিল, শিক্ষায় রানু আক্তার রুনা এবং অর্থে রেজাউল কবির দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রতিরক্ষায় ইশতিয়াক আহমেদ রাজন, তথ্য ও সম্প্রচারে ইসমাইল হোসেন বাবু, স্থানীয় সরকার ও পল্লীতে শিশির আহমেদ অনিক, তথ্য ও যোগাযোগে শরীফ আল হাসান মুন্সি, সমবায়ে সাজেদুল ইসলাম রাতুল, যুব ও ক্রীড়ায় আব্দুল্লাহ আল জুবায়ের জুয়েল এবং পরিবেশ ও জলবায়ুতে মো. নাসিম দায়িত্ব পালন করবেন।
মহিলা, নারী ও শিশু বিষয়ক দায়িত্ব পেয়েছেন সায়েদা আক্তার সাদিয়া। প্রবাসী ও বৈদেশিক বিষয়ে ফয়সাল আহমেদ, সমাজকল্যাণে সাকিব খান, খাদ্যে মো. মিন্টু মিয়া, সংস্কৃতিতে ফারজানা আক্তার নুপুর, বিজ্ঞান ও গবেষণায় মায়মুনা নবী, ভূমিতে সাইফুল ইসলাম সীমান্ত এবং সংসদ বিষয়ে ফাহাদ হোসেনকে সম্পাদক করা হয়েছে।
বস্ত্র ও পাটে মিতু আক্তার, কৃষিতে সাইফুল ইসলাম জামাল, বাণিজ্যে শাহরিয়ার ইসলাম রাব্বি, মৎস্য ও প্রাণিসম্পদে মো. সামিউল হক, ধর্মে আব্দুল্লাহ আল জিহাদ, বিমান ও পর্যটনে মুশফিকুর রহমান সিদ্দিকী এবং নৌ-পরিবহনে মাহাদী হাসান তন্ময় দায়িত্ব পেয়েছেন।
রেলপথে হাবিব শাহিন, সড়ক পরিবহন ও সেতুতে নাফিজ আহমেদ শুভ, পানি সম্পদে উম্মে সালমা চৌধুরী, বিদ্যুৎ ও গ্যাসে নামিরা তাসনিম রীতি, পার্বত্য চট্টগ্রামে কাঞ্চন তঞ্চং, স্বাস্থ্যখাতে সাহানা আক্তার নুপুর এবং জ্বালানি ও খনিজ সম্পদে শুভ ফরাজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে মাহফুজ, গৃহায়ণে আহসানিল কবির শোভন, শিল্পে মো. ইরফান ফাহিম, গণপূর্তে তাসফিন মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়কে মেহেদী হাসান, শ্রমে কামরান হাসান, পরিবার কল্যাণে লামিয়া জাহান এবং কর্মসংস্থানে রাশেদুল ইসলাম ফাহিম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ছায়া সংসদে বিভিন্ন বিভাগের জন্য ১৬ জন যুগ্ম-সম্পাদকও রাখা হয়েছে। তাদের মধ্যে ধর্মে শাহরিয়ার আহমেদ জিহান, শ্রমে মো. আরাফাত ইসলাম, মুক্তিযুদ্ধে মহিমা বেগম, দুর্যোগ ব্যবস্থাপনায় বিল্লাল সিকদার নয়ন, ত্রাণে আবু সাইদ অনিক, প্রবাসী ও বৈদেশিক বিষয়ে মোঃ শামসুল ইসলাম, মহিলা ও নারী বিষয়ে আতিকা আক্তার অন্তরা এবং শিশু বিষয়ে মারিয়া ইসলাম রয়েছেন।
এ ছাড়া পল্লী উন্নয়ন, সংস্কৃতি, স্থানীয় সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, সমাজকল্যাণ, সমবায় ও স্বাস্থ্য বিভাগেও যুগ্ম-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
ছায়া সংসদের নির্বাহী কার্যালয়ের প্রতিনিধি হিসেবে মনিরুল ইসলাম সোহাগ, মুনজুরুল ইসলাম ও বাহার ইসলাম এবং সভাপতির কার্যালয়ের প্রতিনিধি হিসেবে আরিফুর রহমান, শারমিন বেগম ও উমর আলী দায়িত্ব পেয়েছেন।
জিপিএসএ-এর এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, সংসদীয় প্রক্রিয়া, নীতি প্রণয়ন, বিতর্ক এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্ব, বিতর্ক, গবেষণা ও নীতিনির্ধারণী দক্ষতা বিকাশেও এ ছায়া সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছায়া সংসদের কাঠামোতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, নাসরিন সুলতানা, স্পোর্টস ক্লাবের প্রতিনিধি লিমন, রিসার্চ ক্লাবের প্রতিনিধি হাসিব, ডিবেটিং ক্লাব প্রতিনিধি সিয়াম, মিডিয়া সেন্টার প্রতিনিধি সাংবাদিক এইচ এম মাহমুদ হাসানসহ কালচারাল ক্লাবের জন্যও প্রতিনিধি পদের ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের ছায়া সংসদ শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যবইয়ের বাইরের বাস্তব রাজনৈতিক ও সংসদীয় কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
SobuzBanlgadesh
.jpg)