স্টাফ রিপোর্টার
বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার নুহাশ পল্লীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
রবিবার ১৯ জুলাই সকাল থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য হুমায়ুন ভক্ত, সাংবাদিক, স্থানীয় এলাকাবাসীসহ নাবা শ্রেনী পেশার লোকজন পিরুজালির নুহাশ পল্লীতে ভীর করতে থাকেন। নুহাশ পল্লীর কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে প্রতি বছরের মত এবারও দোয়া মাহফিল, কোরআন খানি, এতিমদের খাবার বিতরণ ও শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করেন।
সকাল ১১টার দিকে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের দুই ছেলে নিশাদ এবং নিনীতকে সাথে নিয়ে হুমায়ুন আহমেদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় হুমায়ুন আহমেদকে স্বরন করে বিশেষ মোনাজাত করা হয়।
মেহের আফরোজ শাওন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হুমায়ূন আহমেদ আমাদের ছেড়ে গেছেন ১৪ বছর হলো। নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যরাই প্রতি বছর তার জন্মদিন ও মৃত্যুবার্ষিকীর আয়োজন করে থাকি। এর বাইরে সরকার বা রাষ্ট্রের কাছে আমাদের কোনো প্রত্যাশা ছিল না, এখনো নেই।’
নন্দিত এই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদ পুলিশ কর্মকর্তা ফয়েজুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী গাজীপুরের নুহাশপল্লীতেই তাকে সমাহিত করা হয়।
###
SobuzBanlgadesh
.jpg)