ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না

ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি
header 3_728

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসে এক শুনানির সময় বিক্ষোভ করলে এক মার্কিন মেরিন ভেটেরানকে জোর করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। আলজাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির হয়ে সিনেটের আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ব্রায়ান ম্যাকগিনিসকে ‘ইসরায়েলের জন্য লড়তে কেউ চায় না’ বলে চিৎকার করতে শোনা যায়, এরপর একাধিক নিরাপত্তাকর্মী তাকে কক্ষ থেকে বের করে দেয়।

সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মন্টানার সিনেটর টিম শিহি—যিনি নিজেও একজন মার্কিন ভেটেরান—ক্যাপিটল পুলিশের সঙ্গে মিলে ম্যাকগিনিসকে তুলে ধরে কক্ষ থেকে বের করে দিতে সহায়তা করছেন।

পরে সিবিএসকে তিনি বলেন, তিনি ‘সহায়তা করতে এবং পরিস্থিতি শান্ত করতে’ এগিয়ে এসেছিলেন।

শুনানিটি ছিল ইরানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল ও সামরিক প্রস্তুতি নিয়ে একটি অধিবেশন। ব্রায়ান হঠাৎ চিৎকার করে বলেন, ‘ইসরায়েলের জন্য এই যুদ্ধে আমেরিকা লড়তে চায় না।’

নিরাপত্তাকর্মীরা তাকে জোর করে হলরুম থেকে বের করে নেওয়ার সময়ও তিনি চিৎকার করতে থাকেন, ‘ইসরায়েলের জন্য যুদ্ধে আমেরিকা তার ছেলে-মেয়েদের পাঠাতে চায় না!’

তিনি দরজার সঙ্গে আঁকড়ে ধরে চিৎকার করেন, ‘ইসরায়েলের জন্য লড়তে কেউ চায় না!’

কর্মকর্তা ও ওই সিনেটর প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে ম্যাকগিনিসকে ধাক্কা ও টানাহেঁচড়া করতে থাকেন।

এ সময় দরজার ফাঁকে তার হাত আটকে গিয়ে ভেঙে যায়।

সোর্সঃ আলজাজিরা



নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না

ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না