ঢাকা |

এভিয়েশনে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, বাড়বে সমন্বয় ও সিদ্ধান্তের গতি

এভিয়েশনে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, বাড়বে সমন্বয় ও সিদ্ধান্তের গতি ছবির ক্যাপশন :
header 3_728

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কার্যালয়ে সপ্তাহে একদিন অফিস করার পরিকল্পনা নিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। প্রশাসনিক কাজে গতি আনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেবিচক সূত্র জানায়, মন্ত্রীর অফিস করার জন্য সংস্থাটির সদর দপ্তরের ষষ্ঠ তলায় একটি কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো ও দাপ্তরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী জানিয়েছিলেন, কাজের সুবিধার্থে পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বেবিচক অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার আগ্রহ রয়েছে তার। এর মাধ্যমে মন্ত্রণালয়, বেবিচক ও বিমানসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সরাসরি সমন্বয় আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমান খাতের বড় প্রকল্প, বিমানবন্দর উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, ফ্লাইট পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে মাঠপর্যায়ে উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মন্ত্রীর নিয়মিত উপস্থিতির ফলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে। বিশেষ করে তৃতীয় টার্মিনাল, বিমানবন্দর সম্প্রসারণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরাসরি তদারকি সহজ হবে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে আনসার-ভিডিপি মহ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে আনসার-ভিডিপি মহ