ঢাকা |

শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হবে শিক্ষামন্ত্রী

শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হবে শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন :
header 3_728

ঢাকা, ২০ কার্তিক (৫ নভেম¦র):

          শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিলেন, সে সম্পর্ককে প্রধানমন্ত্রী তারেক রহমান আরো শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বহুমুখী খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এই বন্ধুত্ব আরো জোরালো হবে বলে তিনি মন্তব্য করেন।

          আজ রাজধানীর ডেমরাতে শামসুল হক খান স্কুল প্রাঙ্গণে চীনের দেওয়া উপহার স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী Liu Haixing উপস্থিত ছিলেন।

          শিক্ষামন্ত্রী বলেন, আজকে চীনা কমিউনিস্ট পার্টির এই উপহারে দুই দেশের শিক্ষাখাত ও প্রযুক্তি বিনিময়ে সহযোগিতামূলক সম্পর্ক আরো সুদৃঢ় করলো। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে শিক্ষাসহ বহুমুখী খাতের উন্নয়নে সমঝোতা স্মারক স¦াক্ষর করেন যা আগামীর বাংলাদেশ-চায়না বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তাঁর চীন সফর এক নতুন দিগন্তের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা বেইজিং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছি। যার মাধ্যমে দুই দেশের শিক্ষা সহায়তার পথ সম্প্রসারিত হয়েছে। শামছুল হক খান স্কুলে আজকের এই আয়োজন দুই দেশের সেই বন্ধুত্বেরই নিদর্শন।

          চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী Liu Haixing বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশি দেশ, এদেশের সাথে চায়নার দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। আজকের এই স্মার্ট ক্লাসরুম উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের এই উপহার চীন ও এর জনগণ এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন।

          অনুষ্ঠানে মোট ২৮টি ক্যাটেগরিতে বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও উপকরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে দুটি আধুনিক স্মার্ট ক্লাসরুম এবং বিভিন্ন শিক্ষা উপকরণ রয়েছে। উল্লেখযোগ্য উপকরণের মধ্যে রয়েছে ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট স্টুডেন্ট ডেস্ক ও চেয়ার, একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এছাড়াও, চার সেট এয়ার কন্ডিশনার, ওয়ার্ম ওয়াটার পট, পেন্সিল বক্স, নোটবুক, বিভিন্ন খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

          চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে কমিউনিস্ট পার্টি অব চায়না এই উপহার দেয়। এই উদ্যোগ ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদানকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে।

          এসময় চীন অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স Liu Haixing -সহ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, শামছুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হবে শিক্ষাম

শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হবে শিক্ষাম